Saturday, April 4, 2026

পুলিশি অভিযানে খাস কলকাতায় উদ্ধার ১৬টি তাজা বোমা

Date:

Share post:

আনন্দপুর থানা এলাকা থেকে উদ্ধার হল ১৬টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে আনন্দপুর থানার গুলশন কলোনিতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই ১৬টি তাজা বোমা উদ্ধার করে তাঁরা। ঘটনায় ৪ জনকে গ্রেফপতার করা হয়েছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড।
জানা গেছে, টেস্টিং-এর জন্য বোমা ফাটানোর আওয়াজ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। সেই সূত্র ধরে শুক্রবার গভীর রাতে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে লুকিয়ে ছিল চার দুষ্কৃতী। ধৃতদের নাম মহম্মদ ফৈয়াজ, শেখ বিক্রম, সাদ্দাম হুসেন ও শেখ সমীর। শুধু বোমাই নয়, বোমা তৈরির প্রচুর মশলা উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই বাড়িতে বোমা তৈরি হত। কিন্তু কারা এই বোমা তৈরি করত, কোথায় যেত এ সব বোমা, তা জানার চেষ্টা চলছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...