Monday, April 6, 2026

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে জড়িত দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার ব্যাজ লাগানো বিএসএফের উর্দি!

Date:

Share post:

এবার ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলল। গত ২৭ জুন মাদুরদহে দেবাঞ্জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখানে একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় বিএসএফ-এর ইউনিফর্ম। পুলিশের দাবি, বিএসএফ-এর তরফে দেওয়া হয়েছে বলে কর্মীদের জানায় দেবাঞ্জন দেব। তদন্তকারীদের অনুমান, বিএসএফের পরিচয়েও প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের।

সম্প্রতি, হাইকোর্টে ভ্যাকসিনকাণ্ড মামলার হলফনামা পেশ করে রাজ্য সরকার। সেখানেই তারা এই উর্দি উদ্ধারের বিষয়টি জানায়। কী উদ্দেশ্যে বিএসএফের উর্দি রেখেছিল দেবাঞ্জন? ব্যাজ লাগানো বিএসএফের উর্দি কোনও অফিসারের? তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন-ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন তবস্সুম, সমর্থন নেই তৃণমূলের

এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া বিএসএফ-এর। বলা হয়েছে, কলকাতা পুলিশকে জানানো হয়েছে সঠিক তদন্ত হোক। এই ঘটনায় বাহিনীর কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...