Tuesday, March 31, 2026

রাফাল দুর্নীতি: ফ্রান্স ময়দানে নামতেই জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের

Date:

Share post:

রাফাল চুক্তিতে(rafal contract) দুর্নীতির অভিযোগ পেয়ে সম্প্রতি তদন্ত শুরু করেছে ফ্রান্স সরকার। এহেন পরিস্থিতিতে ফের একবার রাফাল কাণ্ডে তদন্তের দাবিতে সোচ্চার হয়ে উঠলো কংগ্রেস(Congress)। শনিবার সাংবাদিক বৈঠক করে রাফাল চুক্তিতে যৌথ সংসদীয় কমিটি (জেপিজি)-র তদন্তের দাবি জানালেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala )। সরাসরি মোদি সরকারকে(Modi government) তোপ দেগে তিনি জানিয়ে দিলেন, রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্স(France)। রাষ্ট্রের মঙ্গলের জন্য ভারতেও তদন্ত হওয়া উচিত।

শনিবার সাংবাদিক বৈঠক করে সূর্যেওয়ালা জানান, ‘রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে। রাফাল নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ফ্রান্স এখন তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের আওতায় রয়েছেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট, রয়েছেন বর্তমান প্রেসিডেন্টও।’

আরও পড়ুন:‘আবার প্রশিক্ষণ!’ বিজেপির শিবির নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

শুধু তাই নয়, রাফাল কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলে তিনি জানান, ‘আদালত নয় গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে। তাহলেই প্রকাশ্যে আসবে কংগ্রেস আমলে যে চুক্তি হয়েছিল রাফাল বিমান কেনার জন্য হঠাৎ করে তার দাম কেন মোদি সরকারের আমলে বেড়ে গেল। দেশের স্বার্থেই জেপিসি তদন্ত হওয়া প্রয়োজন।’ পাশাপাশি রাফাল দুর্নীতির বিষয়টি যে কংগ্রেসের তরফে সংসদে উত্থাপন করা হতে পারে, এদিন সে বিষয়েও ইঙ্গিত দেন কংগ্রেস মুখপাত্র।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...