Friday, April 3, 2026

ভুয়ো আইএএস দেবাঞ্জনের যাতায়াত ছিল শিলিগুড়ি-দার্জিলিঙেও

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন (Vaccine) মামলার অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Dev) যোগাযোগ ছিল উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও। ইতিমধ্যেই শিলিগুড়ির কয়েকজন ঠিকাদার, একজন আইনজীবী ও একজন সাংস্কৃতিককর্মী সঙ্গে দেবাঞ্জনের যোগাযোগের বিষয়টি পুলিশের (Police) নজরে এসেছে। শিলিগুড়িতে (Siliguri) ঘাঁটি গেড়ে পাহাড়ে জিটিএ-এর (Gta) কাজকর্মে দেবাঞ্জন থাবা বসানোর চেষ্টা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের থেকে টাকা আদায় করেছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, শিলিগুড়িতে একটি সরকারি অতিথি নিবাসেই কলকাতা থেকে বুকিং করিয়ে থাকত দেবাঞ্জন। সেখানে নীলবাতি লাগানো গাড়িতেই যাতায়াত করত। সেই নীল বাতি লাগানো গাড়ি কে বা কারা জোগাড় করে দিতেন নাকি ভাড়া নেওয়া হত সেই বিষয়ে পুলিশের হাতে তথ্য এসেছে। যদিও ভুয়ো ভ্যাকসিন শিলিগুড়িতে পৌঁছয়নি বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

কিন্তু ভুয়ো আইএএস (Ias) হয়েও কীভাবে শিলিগুড়িতে নীল বাতি লাগানো গাড়িতে চড়ত এবং যাঁদের সঙ্গে যোগাযোগ করতে তাঁদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কী কৌশল নিয়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। দেবাঞ্জনের সঙ্গে শিলিগুড়ি-সহ পাহাড় ও সমতলের যাঁদের যোগাযোগ ছিল তাঁদের সঙ্গেও কথা বলবে পুলিশ।

আরও পড়ুন:ভিখারির ছদ্মবেশেও শেষ রক্ষা হল না, জালে ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত নেপ্তাউদ্দিন

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...