Tuesday, April 7, 2026

সোমবার বিজেপির পুরসভা ঘেরাও কর্মসূচি, শিকেয় উঠবে কোভিড বিধি?

Date:

Share post:

সোমবার কলকাতা পুরসভা( Kolkata corporation) ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপির (BJP)। ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডর (fake vaccine scam) ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপি-র কর্মসমিতির বৈঠকে স্থির হয়েছিল জুলাই মাস পড়তেই লালবাজার ঘেরাও হবে। যাচ্ছে নানা প্রান্ত থেকে সমর্থকদের নিয়ে এসে ফেরাও কর্মসূচি হবে। কারণ তখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বের আশা ছিল যে জুলাইয়ের প্রথম সপ্তাহে রাজ্যে লোকাল ট্রেন, মেট্রো চালু হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সারা রাজ্য থেকে সমর্থকদের নিয়ে এসে জমায়েত করার সিদ্ধান্ত বাতিল করতে হলো। পরিবর্তে এখন শুধু পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। যেখানে পুলিশ বাধা দেবে সেখানেই রাস্তায় বসে চলবে বিক্ষোভ।

 

লোকাল ট্রেন চালু হয়নি, তাই শহরের বাইরে থেকে কর্মী, সমর্থক নিয়ে আসা যাবেনা। বদলে বিজেপি পরিকল্পনা দলের উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা সংগঠনের উপরে নির্ভর করেই করতে হবে এই কর্মসূচি। বেশি জোর দেওয়া হচ্ছে দলের যুব ও মহিলা শাখার কর্মীদের আনার বিষয়ে। বিজেপি সূত্রে খবর, গত বুধবারই দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কলকাতার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পুরসভা ঘেরাও কর্মসূচিকে কী ভাবে বড় আকার দেওয়া যায়, তার পরিকল্পনা করা হয়েছে।

 

বিজেপি নেতৃত্বের আশা ছিল, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে লোকাল ট্রেন চালু হয়ে যাবে। কিন্তু সেটা করতে না পারাতেই এখন পুরসভা ঘেরাওয়ের এই পরিকল্পনা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে পুরসভার দিকে আসার চেষ্টা করা হবে। পুলিশ যেখানে বাধা দেবে সেখানে বসে চলবে বিক্ষোভ। তবে লকডাউনের মধ্যে ঘেরাও কর্মসূচি রাখলে আরও একটা সমস্যা হয়েছে। ৫০ জনের বেশি পুলিশ কখনোই জমায়েত করতে দেবে না। ফলে প্রচুর লোক জুটিয়ে এনে বিক্ষোভ দেখানোর কোনো উপায় নেই । বিক্ষোভ দেখালে পুলিশের বাধার মুখে পড়তে হবে জেনেই গেরুয়া শিবির কর্মসূচি সাজাচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। দলের এক নেতা বলেন, ‘‘পুলিশকে জানালেও অনুমতি মিলবে না। বড় জমায়েত হওয়ায় পুলিশ বাধাও দেবে। তাই প্রশাসনকে না জানিয়েই হবে পুরসভা ঘেরাও।’’

 

 

.

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...