Sunday, May 17, 2026

খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

Date:

Share post:

এ বার থেকে খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও (retail industry) ছোট শিল্পের স্বীকৃতি (small scale industry) পাবেন।  সম্প্রতি কেন্দ্রীয় সরকার(Central Government of India)খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা দিল। ফলে ছোট শিল্পগুলো যা যা সুযোগ-সুবিধা পায় এবার থেকে খুচরা ও পাইকারি ব্যবসাদাররা সেই সুবিধা ভোগ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi) নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। । টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট এসএসএমইর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তাদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে।

 

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা (circular of reserve Bank of India) অনুযায়ী, প্রায় আড়াই কোটি ব্যবসায়ী এই সুবিধা পাবেন। কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রের যুক্তি করোনা আবহের জেরে একাধিকবার লকডাউনের (lockdown at Corona pandemic situation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে বারে বারে অর্থনীতির গতি স্তব্ধ হয়েছে। আর এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা বহুদিন ধরেই এই সমস্যার প্রতিকার উপায় খুঁজছিলেন। কেন্দ্রের কাছে এনিয়ে বারবার দাবি আসছিল। এর আগে এমএসএমইতে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের ঢোকানোয় আপত্তি জানাচ্ছিল ছোট শিল্পমহল।

 

কেন্দ্রের নতুন এই সিদ্ধান্তের ফলে ‘উদ্যম’ পোর্টালে (udyam portal ) নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা। সরকারি দরপত্র পেতে এমএসএমই এই পোর্টালে রেজিস্ট্রেশন করে। সেই সুযোগও এবার থেকে পাবে খুচরো ও পাইকারি

ব্যবসায়ীরা। তাছাড়া ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। অত্যন্ত কম সুদে ঋণ পায় তারা। এ বার সেই সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

এ বার শুধুমাত্র এমএসএমই-র জন্য বরাদ্দ ৫৯ মিনিটে ঋণ অনুমোদন, গ্যারান্টিযুক্ত ঋণ-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...