Tuesday, March 24, 2026

ইউরো কাপের সেমিফাইনালে স্পেন, লড়াই করেও হার সুইজারল্যান্ডের

Date:

Share post:

ইউরো কাপে( euro cup) সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন( Spain)। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের তারা হারাল সুইজারল্যান্ডকে( Switzerland)। ম্যাচের ফলাফল স্পেন – ১ (৩) এবং সুইজারল্যান্ড – ১ (১)। এদিন শেষ আটের লড়াইয়ে এনরিকের দলের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালাল সুইস ব্রিগেড।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ইউরো কাপে প্রথম কোয়ার্টার ফাইনাল। তবে সুইজারল্যান্ড ফুটবলার জাকারিয়ার আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। ম‍্যাচের ৮ মিনিটের মাথায় জর্ডি আলবার দুরপাল্লার জোরালো শট ডেনিস জাকারিয়ার পায়ে লেগে গোল ঢুকে যায়।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে চাপ বাড়ায় সুইজারল্যান্ড। যার ফলে ৬৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে সমতা ফেরান শাকিরি। তবে এরই মাঝে সুইস ব্রিগেডে ঘটে বিপত্তি। ম‍্যাচের ৭৭ মিনিটে স্লাইড ট্যাকল করতে গিয়ে ভয়ঙ্করভাবে পা তুলে দেন রেমো ফ্রয়লার। আর এর জেরে লাল কার্ড দেখেন তিনি। এরফলে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। তবে ১০ জনের সুইজারল্যান্ড যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি লুইস এনরিকের দল। আক্রমণ চালালেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় দুই দল। যার ফলে ম‍্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে একাধিক আক্রমণে ঝাপায় এনরিকের দল। ড্যানি ওলমো, ওয়ারজাবাল, পেদ্রি, জর্ডি আলবারা একের পর এক হানা মারে সুইস বক্সে। কিন্তু সুইস গোলকিপার ইয়ান সোমার যেন দেওয়াল হয়ে দাঁড়ালেন। তাঁর একাধিক অসাধারণ সেভ দিয়ে সুইসদের বাঁচিয়ে দেয়।  বারবার স্প্যানিশ আর্মাডাকে আটকে দিয়েছে সুইস ডিফেন্ডাররা এবং গোলরক্ষক সোমার। আর এর জেরে খেলা গড়ায় পেনাল্টিতে। আর পেনাল্টিতেই বাজিমাত করে স্পেন। টাইব্রেকার শুটে ৩-১ ব‍্যবধানে জিতে যায় লুইস এনরিকের দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...