Saturday, April 4, 2026

দল চালাতে টাকা নিতে হয়! বেফাঁস মন্তব্য প্রধানের, কড়া বার্তা সুব্রতর

Date:

Share post:

বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন গলসির গোহগ্রামের তৃণমূল (Tmc) পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ (Rinku Ghosh)। তবে তাঁর মন্তব্য যে দল সমর্থন করে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সম্প্রতি এলাকায় টেন্ডার বিতর্কের জেরে রিঙ্কু বলেন বলেন, “দল চালাতে গেলে টাকা নিতে হয়”। যদিও দলের সম্পর্কে এই অভিযোগ অস্বীকার করেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গোহগ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া নিয়ে কয়েকদিন ধরে বিশৃঙ্খলা দেখা দেয়। উপপ্রধান বিমল ভক্তর অভিযোগ, পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ সরকারি টেন্ডার (Tender) অফ লাইনে করতে চান। ১৭ জুন গলসির গোহগ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তা, নর্দমা, পুকুরঘাট তৈরির টেন্ডার ডাকার বিষয়ে বৈঠক হয়। সেখানে ঠিক করা হয় অনলাইনে (Online) টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। কিন্তু টেন্ডার নোটিশ (Notice) জারি করেননি পঞ্চায়েত প্রধান। উপপ্রধানের অভিযোগ, “অফলাইন টেন্ডার হলে কিছু ঠিকাদার বিনা প্রতিযোগিতায় বরাত পাবে। যেখান থেকে কিছু কাটমানি নেওয়া হবে। সেই টাকাতে নেতাদের পকেট ভরবে”। এই অভিযোগের পাল্টা পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ বলেন, “দল চালাতে টাকা নেওয়া হয়। সেটা সবাই জানে”। তাঁর মতে, ঘরের জন্য কারও থেকে দশ–বিশ হাজার নেওয়া কাটমানি নয়।

পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই পঞ্চায়েতের সব কাজ উপপ্রধান বিমল ভক্ত দেখতেন। সব টেন্ডার তিনিই করিয়েছেন। এখন নিজে অন্যের নামে দোষ দিচ্ছেন। তবে সবাই যখন অনলাইন টেন্ডার করতে চাইছেন তখন সেই মতো কাজ হবে বলে জানিয়েছেন রিঙ্কু।

আরও পড়ুন:ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...