Wednesday, June 3, 2026

ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

Date:

Share post:

বাংলায় করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে রাজ্যের যে কেন্দ্রগুলিতে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, সে কেন্দ্রগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও সমস্যা নেই বলে বলে জানাল রাজ্য সরকার। এই মুহূর্তে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। তার উত্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপনির্বাচনের জন্য তারা প্রস্তুত।

প্রসঙ্গত, ২১এর বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের ফলপ্রকাশ করা সম্ভব হয়েছিল। কারণ ভোটের আগেই দুই প্রার্থীর মৃত্যু হয়। তাই সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন সভব হয়নি। এদিকে ফলপ্রকাশের আগেই মারা যান খড়দহের প্রার্থী। অন্যদিকে ফলপ্রকাশের পরপরই বিজেপি বিধায়ক পদ ছাড়েন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এমনকী ভবানীপুর আসনটিও ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থ্যাৎ সবমিলিয়ে মোট ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্যসভায় আরো ২ টি আসন খালি রয়েছে। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বিধানসভা আসনে জিতে মন্ত্রী হয়েছেন। তাই তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। এদিকে চলতি বছরে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। যথারীতি সেই আসনটিও ফাঁকা। তাই অতিমারি পর্বে এই সবগুলি আসনে ভোট প্রক্রিয়া করা সম্ভব কিনা ,তা নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই উত্তরেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতি বাংলায় অনেকটাই নিয়ন্ত্রণে। তাই নির্বাচন সম্পন্ন করতে তাদের কোনও সমস্যা নেই।

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...