Thursday, June 4, 2026

ইংল‍্যান্ড সিরিজে শুভমনের জায়গায় কে? উঠছে এই ওপেনারের নাম

Date:

Share post:

অগাস্ট মাসে ইংল‍্যান্ড( England ) সিরিজ খেলতে নামবে ভারতীয় দল( india team)। কিন্তু তার আগে বড় ধাক্কা ইন্ডিয়া  টিমে। চোটের কারণে রুটদের বিরুদ্ধে অনিশ্চিত শুভমন গিল( shubman gill)। শুভমনের চোটের যা অবস্থা, তাতে বোঝাই যাচ্ছে যে ইংল‍্যান্ড সিরিজে বাদ পড়তে চলেছেন তিনি। তবে এখনও সরকারি কোন ঘোষণা করা হয়নি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এই অবস্থায় রোহিত শর্মার ( rohit sharma)সঙ্গে ওপেনার হিসাবে কে নামবে? এই প্রশ্ন ঘোরাফেরা করতে উঠে এল পৃথ্বী শাহের( prithvi shah) নাম। বিসিসিআই সূত্রের খবর এমন অবস্থায় পৃথ্বী শাহকে উড়িয়ে আনা হতে পারে ইংল‍্যান্ড সিরিজে।

এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, “এখানে একজন ব্যাটসম্যান (পৃথ্বী শা) রয়েছেন যিনি অসাধারণ ফর্মে রয়েছেন। তিনি শ্রীলঙ্কা সফরে রয়েছেন, যেখানে তার ইংল্যান্ডে থাকা উচিত এবং দলের বড় সুবিধা হবে এতে। পাঁচ দিন হয়ে গেল আর এখনও নির্বাচকরা এই নিয়ে কিছুই করেনি।”

যদিও ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুলের মতন ব‍্যাটসম‍্যান। যা সম্ভাবনা, তাতে রোহিত শর্মার সাথে ওপেন করতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। কে এল রাহুলকে মিডল অর্ডারে খেলানোর বিষয়ে ভাবছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে আরও একটি ওপেনার আনার বিষয়ে ভাবনায় বিসিসিআই।

আরও পড়ুন:শনিবার ইউরো কাপে শেষ আটের লড়াইয়ে ইউক্রেনের মুখোমুখি ইংল‍্যান্ড

 

Related articles

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...