Sunday, April 5, 2026

জঙ্গলরাজ: মহিলাকে গাছে ঝুলিয়ে নৃশংস অত্যাচার মধ্যপ্রদেশে, ভাইরাল ভিডিও

Date:

Share post:

কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসায় মহিলাকে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে মারধর করার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। চরম অমানবিক এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) আলিরাজপুর জেলার এক গ্রামে। ভিডিওতে ওই মহিলাকে নৃশংসভাবে যারা মারছেন তারা মহিলার চাচাতো ভাই। চরম অমানবিক এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছে সব মহল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি, আলিরাজপুর জেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে বৌরি থানা এলাকার ফুটতালাব গ্রামের। গত ২৮ জুন সন্ধ্যায় ২০ বছর বয়সে ওই মহিলাকে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে মারধর করে তার পরিবারের লোকেরাই। সম্প্রতি বিয়ে হয়েছিল ওই যুবতীর কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজনকে কিছু না জানিয়ে বাড়ি চলে আসায় এই ধরনের অত্যাচার চালানো হয় পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:দাম্পত্যে ইতি: বিবৃতিতে কী জানালেন আমির-কিরণ

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন অবস্থায় ওই যুবতীকে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাতেই লাঠি দিয়ে তাকে বেধড়ক মারছে কয়েকজন যুবক। আশেপাশে বহু লোকজন দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করছে গোটা ঘটনা। বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওই যুবতীকে নৃশংস অত্যাচারের এই দৃশ্য। প্রায় চার ঘণ্টা ধরে শারীরিক ও মানসিক এই ধরনের অত্যাচার চালানোর পর গাছ থেকে নামানো হয় মহিলাকে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...