Wednesday, March 18, 2026

বেআইনিভাবে ডলফিন শিকার করে মাংস বিক্রির অভিযোগ

Date:

Share post:

ডলফিন শিকার করে তার মাংস বিক্রির অভিযোগ তুফানগঞ্জে৷ অভিযুক্ত জেলেকে গ্রেফতার করল বনদফতর। অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ও ডলফিনের দেহাংশ। বর্ষায় চর বালাভূতে ডলফিন ঘুরে বেড়ানোর খবর এখন বিশ্ব বাংলা সংবাদ -এই প্রথম প্রকাশিত হয়েছিল। সেই কালজানি নদী থেকেই জাল ফেলে ডলফিন শিকার করে অভিযুক্ত জেলে। কালজানি নদী থেকে ২৫ কেজি ওজনের ডলফিন শিকারের পর তা আরেক মাছ বিক্রেতার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ ডলফিনের মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সমীর শেখ নামে ওই ব্যাক্তির বিরুদ্ধে। ডলফিনটিকে ৬৫০০ টাকায় জেলে আক্কাস আলী শেখ গত রাতে সমীর শেখ নামে মাছ বিক্রেতার কাছে বিক্রি করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সাথে যুক্ত আক্কাস আলী শেখ নামে জেলেকে পুলিশের সহযোগিতায় বনদফতর গ্রেফতার করে। তার বাড়ি তুফানগঞ্জ ১ ব্লকের দক্ষিণ চিলাখানা চরপাড়া এলাকায়।অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার তুফানগঞ্জ আদালতে তোলা হয়। বন্য প্রাণ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। তবে এই ঘটনার সাথে যুক্ত অপর জন সমীর শেখ পলাতক রয়েছে।ডলফিনের মাংস মূলত পাচারের উদ্দেশ্য ছিল বলে বনদপ্তরের অনুমান।

প্রতি বছর বর্ষার মরশুমে ডলফিনের দেখা মেলে বালাভুতের কালজানি নদীতে। সেই সুযোগে ডলফিন শিকারের ছক কষেছিল অভিযুক্ত। মুলত চড়া দামের আশায় এই ডলফিন শিকার করা হয়। বন দপ্তরের আধিকারিক সুরঞ্জন সরকার জানান, বন্য আইন অনুয়ায়ী কড়া আইনী পদক্ষেপ নেওয়া হবে৷ অপর যে অভিযুক্ত ডলফিনের মাংস কেটে বিক্রি করেছিলেন তার নন খোজ শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করলে আরও স্পষ্ট হবে এর পিছনে কোনো বড় চক্র আছে কিনা।

spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...