Saturday, April 4, 2026

ভুয়ো ইডি অফিসার সেজে প্রতারণার চেষ্টা সাংসদ শান্তনু সেনকে!

Date:

Share post:

ভুয়ো ইডি অফিসার সেজে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। জানা গিয়েছে, তাকে ফোন করে এক ব্যক্তি ভুয়ো ইডি অফিসার বলে নিজেকে পরিচয় দেন। বছর ৩৮ এর ওই ব্যক্তি শান্তনু মিত্র নামে ফোন করে ইডি অফিসার পরিচয়ে। অভিযুক্তের আসল নাম চন্দন রায়। দমদমের ১৬৯, গোরক্ষবাসী লেনের বাসিন্দা । এই ব্যক্তির বাবার নাম সুবীর কুমার রায়। এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদ শান্তনু সেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির -১৭০ /৪১৯ /৩৮৪ /৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

শহরে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভুয়ো আইপিএস অফিসার দেবাঞ্জন দেব। ভুয়ো সিবিআই অফিসার শুভদীপকেও গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো সিবিআইয়ের আইনজীবী পরিচয় দেওয়া ব্যক্তি সনাতনকেও গ্রেফতার করেছে পুলিশ। শহর জুড়ে ভুয়ো পরিচয়ে দিয়ে মানুষককে প্রতারণা করছেন এরা। এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন , ‘‌এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(‌‌ইডি‌) অফিসার পরিচয়ে আমায় এক ব্যক্তি ফোন করে। ফোন করে প্রতরণা করার চেষ্টা চালায়। ইডি অফিসার পরিচয়ে ওই ব্যক্তি আমার থেকে টাকা চায়। ওই ব্যক্তি আমায় বলে ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে। এবিষয়ে আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি লালবাজারে জানাই। অভিযোগ পেয়েই লালবাজারের গোয়েন্দারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।’
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। ভুয়ো ইডির পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। তাকে ধর্মতলার ১২বি বাসস্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি ভুয়ো ইডি অফিসার সেজে আরও কতজনের সঙ্গে প্রতারণা করেছ সে বিষয়েও খোঁজ করছে পুলিশ। দ্রুত বিষয়টি জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...