Friday, April 3, 2026

ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের পাশে কলাবাগান নব স্পোটিং ক্লাব

Date:

Share post:

ইয়াসে (Yaas) বিধ্বস্ত সুন্দরবন-সহ (Sundarbon) দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল। তার সঙ্গে যোগ হয়েছে ভরা কোটাল। এই দুইয়ের জেরে বিপর্যস্ত জনজীবন। প্রশাসনিক তরফে সাহায্য মিলছে। পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনি টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডের কলাবাগান নব স্পোটিং ক্লাব। শনিবার, ত্রাণ-সামগ্রী নিয়ে এই ক্লাবের (Club) সভাপতি, সম্পাদক-সহ সদস্যরা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে।

সুন্দরবনের সোনাগাঁ ও বালিদ্বীপ অঞ্চলের প্রায় ৩০০টি পরিবারের হাতে দৈনন্দিন ব্যবহারে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ছিলেন শুভ্রেন্দু রায় (Subhrendu Roy), ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায় (Indranil Ganguli), ঈশানজিৎ গঙ্গোপাধ্যায়, সুজিত সরকার, তপন নাথ, সুদীপ রজক, গৌর মণ্ডল, অমিত জানা, প্রদীপ সাহা।

 

চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, ছাতু, বিস্কুট, কেক, ঠান্ডা পানীয়, লঙ্কা, হলুদ, চিড়ে, মুড়ি, পানীয় জলের বোতল ও স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। কলাবাগান নব স্পোর্টিং ক্লাবকে এই কাজে সাহায্য করেছে ‘মিত্র’, ‘খুশি’ সহ একাধিক সংস্থা। ছিলেন জয় রাওয়াল, প্রতীক মায়েকর, দেবাংশু যোশি ও প্রসেনজিৎ মণ্ডল। ভবিষ্যতে আরও সাহায্য নিয়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের অন্যান্য অংশে ক্লাবের সদস্যরা পৌঁছে যাবেন বলে জানান, ক্লাবের সভাপতি উৎপল মুখোপাধ্যায় (Utpal Mukherjee) এবং যুগ্ম সম্পাদক অনিন্দ্য সেনগুপ্ত (Aninda Sengupta) ও কৃষাণু রায় (Krisanu Ray)।

আরও পড়ুন:ভস্মীভূত সোনারপুর বিধায়কের মঞ্চ, তবুও দায়িত্ব পালন করলেন লাভলি

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...