Saturday, April 4, 2026

ভারতে মুসলিমদের স্থান নেই যারা বলে তারা হিন্দুই নয়, বললেন ভাগবত

Date:

Share post:

ভারতে মুসলিমদের জায়গা নেই একথা যে বলে সে হিন্দুই নয়। হিন্দু মুসলিম ঐক্যই মূল কথা। গণতন্ত্রে হিন্দু বা মুসলিম কেউ বড় বা কেউ ছোট নয়। যেকোনও ভারতবাসীর পরিচয়, তিনি একজন ভারতীয়। রবিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অনুষ্ঠানে বললেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (mohan bhagbat)। এর পাশাপাশি তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, গো-রক্ষার দোহাই দিয়ে যারা গণরোষ তৈরি করে বিশেষ কাউকে আক্রমণ করছেন, তারাও হিন্দুত্বের বিরোধী। মনে রাখতে হবে ভারতের হিন্দু, মুসলমান সকলেই একই উৎস থেকে এসেছেন।

মোহন ভাগবত এদিনের এই সভামঞ্চে মনে করিয়ে দিয়েছেন, ভোটের জন্য তিনি এ সব কথা বলছেন, এমন নয়। তাঁর কথায়, গরু একটি পবিত্র প্রাণী। কিন্তু গো-রক্ষার কারণে যারা গণরোষ তৈরি করে অন্যকে আক্রমণ করছে, তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছে। আইন আইনের পথেই চলবে। মুসলিমদের উদ্দেশে তাঁর মন্তব্য, মুসলিমরা ভারতে বিপদে আছেন, এই বক্তব্য প্রচার করে বিদ্বেষের যে ফাঁদ তৈরি করা হচ্ছে, তাতে ভারতীয় মুসলিমরা যেন পা না দেন।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা দেখতে ফের রাজ্যে NHRC-এর দল, এবার মালদহ-মুর্শিদাবাদে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...