Wednesday, June 24, 2026

কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল

Date:

Share post:

দাম বেড়ে কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল (Petrol)। রবিবার, লিটারপ্রতি ৪১ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৪৫ পয়সা। ডিজেলের (Diesel) দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ২৭ পয়সা।

তবে, আগেই কলকাতাকে (Kolkata) পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোল। শনিবার, দার্জিলিঙে (Darjeeling) পেট্রোলের দাম ছিল লিটারপ্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। আলিপুরদুয়ারে (Alipurduwar) ১০০ টাকা ১০ পয়সা। কোচবিহারে (Coochbehar) ১০০ টাকা ১ পয়সা।

উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। কৃষ্ণনগরে (Krisnanagar) পেট্রোলের দাম ছিল পুরো ১০০।পুরুলিয়ায় (Purulia) শনিবার লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ১০০টাকা ৫ পয়সা।

এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন সাফ জানিয়েছে, কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁলে আধঘণ্টা সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

আরও পড়ুন-বজ্র-বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি কলকাতাজুড়ে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সামিল বিভিন্ন রাজনৈতিক দল। পেট্রোলের দামবৃদ্ধির প্রতিবাদে হুগলির বৈদ্যবাটিতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল (Tmc) । পেট্রোল পাম্পের উল্টোদিকে কাঠের উনুন জ্বালিয়ে প্রতিবাদ হয়। উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপায় টাকি রোডে বিক্ষোভ দেখান বাম (Left) কর্মী-সমর্থকরা।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ছে বাজারে। তার ওপর রান্নার গ্যাস সিলিন্ডারের দামও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবারই সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। সাঁড়াশি চাপে মধ্যবিত্তের মাথায় হাত। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...