Friday, June 12, 2026

ফের দিল্লি যাচ্ছেন শুভেন্দু? কারণ নিয়ে জোর জল্পনা

Date:

Share post:

সলিসিটর জেনারেল তুষার মেহেতার সঙ্গে “বৈঠক” নিয়ে বিতর্কের মধ্যেই আবার দিল্লি যাচ্ছেনশুভেন্দু অধিকারী?  এ নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর নামে একটি অদ্ভুত রুটে টিকিট বুকিং আছে। কলকাতা- দিল্লি এবং তারপর দেড় ঘন্টার তফাতে দিল্লি-রায়পুর। এই শুভেন্দুকে নিয়েই বাজার গরম। 1) ইনি কি এই শুভেন্দুই?  2) শুভেন্দু হলে এরকম বুকিং কেন? 3) রায়পুরে কী আছে? যদিও এ বিষয়ে এই শুভেন্দুর তরফ থেকে একটি কথাও বলা হয়নি। অন্য মহল বলছে, তুষার মেহতা বৈঠক অস্বীকার করলেও শুভেন্দু তাঁর বাড়ি যাওয়ায় যে বিতর্ক উঠেছে, সেই ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা চলছে। আবার কারুর কারুর বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি সূত্র বলছে শেষ মুহূর্তে এই টিকিটে দিল্লি যাত্রা বাতিল করছেন শুভেন্দু। এক রহস্য, গোপনীয়তা ও জল্পনা বাড়ছে। দিলীপ ঘোষের শিবির রাজ্য সভাপতিকে অন্ধকারে রেখে এই ঘোরাঘুরিতে রেগে লাল হয়ে আছে। তবে দিল্লিতে যে ব্যক্তিগতভাবে নারদ ও সারদা  থেকে বাঁচার চেষ্টা শুভেন্দু করছেন সেটা বিজেপি শিবিরেও আলোচিত। এই করতে গিয়ে দিল্লির বঙ্গবিরোধী চিত্রনাট্যে আরও উগ্র উস্কানির চেষ্টাও করছেন কেউ কেউ। কিন্তু এই গোপনীয়তার কারণ কী? শুভেন্দুঘনিষ্ঠ একজনের ব্যাখ্যা,” দাদা ফোন, হোয়াটসঅ্যাপ এমনকি এখন ফেসটাইমেও কম কথা বলেন। উনি মুখোমুখি জরুরি কথা বলতে চান। ফলে এদিক ওদিক বারবার যেতে হয়। তাতে আরও সমস্যা বাড়ছে।”

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...