Saturday, June 20, 2026

লাদাখে অবিশ্বাস্য আলো! সৌরঝড়ের প্রভাবে দীর্ঘ সময়ের নর্দার্ন লাইটস

Date:

Share post:

লাদাখের আকাশ শনিবার ভরে উঠল এক অসম্ভব সুন্দর অবিশ্বাস্য আলোয়। সাধারণত দুই মেরুপ্রদেশ থেকে দেখা যায় যে অরোরা বোরিয়ালিস, তারই সাক্ষী থাকল ভারতের লাদাখ। গোটা আকাশ ভরে উঠল গোলাপী আভায়। বিজ্ঞানীদের ভাষায় যার নাম অরোরা রেড আর্কস। তাৎপর্যপূর্ণভাবে মেরুপ্রদেশে যে আলো স্থিরভাবে দেখা যায় না, শনিবার সেই আলো প্রায় এক ঘণ্টা ধরে স্থিরভাবে দেখা গিয়েছে। স্থানীয় মানুষ ও গবেষণার কাজে যুক্ত ভারতীয়রা এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গবেষকরা সৌরঝড়ের যে সম্ভাবনার কথা বলেছিলেন, তারই প্রভাবে এভাবে অরোরা বোরিয়ালিসের সাক্ষী থাকা গিয়েছে বলে জানা গিয়েছে।

লাদাখের হানলে-তে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিকাল অবজারভেটরি-র ওবুলি চন্দ্রায়ন টেলিস্কোপে ধরা পড়েছে শনিবারের সৌরঝড়ের অদ্ভুত ছবি। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এত কম উচ্চতায় সাধারণত এই নর্দার্ন লাইটস দেখার ঐতিহাসিক পরিসংখ্যান নেই। রাত একটা নাগাদ গোটা আকাশ লাল আভায় ভরে যায়। সাধারণত যে ধরনের অরোরা দেখা যায় এটা তার থেকে আরও বেশি রঙিন বলে বিজ্ঞানীদের দাবি। লাদাখের পাশাপাশি এদিনের নর্দার্ন লাইটস অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ও নিউ জিল্যান্ডের বিভিন্ন এলাকা থেকেও দেখা যায়। লাদাখ থেকে ভারতের ভারতের শক্তিশালী টেলিস্কোপে সৌরঝড়ের ছবিও ধরা পড়েছে।

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...