Saturday, April 4, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

Date:

Share post:

বেপরোয়া গতি ফের প্রাণ কাড়ল কলকাতায়। দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর।
দুর্ঘটনার তীব্রতায় টুকরো টুকরো হয়ে যায় তাঁর হেলমেট। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।  খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাইকটি। এমন সময় পিছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় একটি লরি। বাইক ছেড়ে সামনের দিকে ছিটকে গিয়ে পড়েন ওই বাইক আরোহী। হেলমেট ছিল। তাতেও লাভ হয়নি। ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, ঘটনার পর রাতের পেট্রোলিং পুলিসের গাড়ি লরিটিকে ধাওয়া করে। অবশেষে কামারহাটির কাছে এসে ধরা হয় লরিটিকে। যদিও চালককে ধরা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়  স্বাভাবিক গতিতেই যাচ্ছিল বাইকটি। কিন্তু পাশ কাটিয়ে বেপরোয়াভাবে গতি বাড়িয়ে এগোতে থাকে লরিটি। এমন সময় হঠাৎই বাইকের পিছনে এসে ধাক্কা দেয় লরিটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...