Friday, April 3, 2026

কংগ্রেস গুরুত্ব দেয়নি, এবার তৃণমূলে প্রণব পুত্র অভিজিৎ

Date:

Share post:

প্রত্যাশা মতোই কংগ্রেসের (Congress) হাত ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি (Ex President of India) প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। আজ, সোমবার তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banarjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এদিন যোগদান পীড়বে অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানান, মূলত দেশজুড়ে বিজেপির (BJP) সাম্প্রদায়িক শক্তিকে রুখতে এবং কংগ্রেস তাঁকে নিস্ক্রিয় করে রাখাতেই ঘাসফুল শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) কর্মযজ্ঞ এবং চরম বিজেপি বিরোধিতার জন্যই তৃণমূলে জঙ্গিপুরের দু’বারের সাংসদ এবং নলহাটির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাক্ষাৎ করে শাসক দলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

এদিন, তৃণমূলে যোগ দেওয়ার পর প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ধন্যবাদ জানান তিনি। কী কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণবপুত্র? সেকথাও নিজে মুখে উল্লেখ করেন তিনি। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক শক্তিকে একাই রুখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মযজ্ঞে সামিল হতে দলবদল। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে সেভাবে কোনও কাজে না লাগিয়ে নিস্ক্রিয় করে রেখেছিল। এখন থেকে তাঁর বর্তমান দন তৃণমূল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। দল যেমন নির্দেশ দেবে, সেভাবে নিজেকে কাজে লাগাবেন বলেই জানিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...