Saturday, April 4, 2026

সুপারফ্লপ বিজেপির পুরসভা ঘেরাও অভিযান , বেপাত্তা সৌমিত্র খাঁ

Date:

Share post:

পরিস্থিতি মোকাবিলায় তৈরি ছিল জলকামান। ওয়াই চ্যানেলের কাছে মোতায়েন করা হয়েছিল পুলিশ। তৈরি রাখা হয়েছিল কুইক রেসপন্স টিমও। কোনও ভাবেই যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায় তৎপর ছিল পুলিশ । তবে বিজেপির ঘোষিত কলকাতা পুরসভা ঘেরাও অভিযান কার্যত সুপারফ্লপ।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর গেরুয়া শিবিরের প্রথম প্রতিবাদ মিছিলকে ছত্রভঙ্গ করে দিতে সফল হল পুলিশ।
রাজ্যে ভোটপরবর্তী হিংসা নিয়ে সে ভাবে কোনো প্রতিবাদ সংগঠিত করতে পারেনি বিজেপি। এ বার তারা হাতিয়ার করেছিল জাল টিকা-কাণ্ডকে। সেই ঘটনার প্রতিবাদেই এ দিন পুরসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবির। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পুলিশ এই অভিযানের অনুমতি দেয়নি।

সামনের সারিতে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অন্যান্য রাজ্য নেতারা। ছিল যুব মোর্চার কর্মী সমর্থকরা । কিন্তু দেখা মেলেনি বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের। মিডিয়ার ক্যামেরার সামনে যার মুখে ফুলঝুরি ছোটে, আসল সময়ে সেই তথাকথিত বঙ্গ বিজেপি নেতা কেন বেপাত্তা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাফাই করোনার কারণে স্থানীয় নেতাদের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কারণেই অনেক নেতা ইচ্ছে থাকলেও আজকের এই কর্মসূচিতে অংশ নেননি।

সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে বিজেপি-র মিছিল আটকালো পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সামান্য ধস্তাধস্তি হয় পুলিশের। তার পরেই একটি বাস এনে আটক করা হয় বিজেপি নেতা-কর্মীদের। আটক করা হয় বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীকে।কিছুক্ষণ প্রতিবাদের পরে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। অন্য দিকে মুরলীধর সেন লেনে পার্টি অফিসে ফিরে যান রাজ্য নেতারা। সেন্ট্রাল অ্যাভিনিউতে যান চলাচল শুরু করে পুলিশ । সবমিলিয়ে যত গর্জে ছিল তত বর্ষালো না বিজেপি ।আরও একটা সুপারফ্লপ কর্মসূচির সাক্ষী থাকল শহর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...