Monday, April 6, 2026

একটি মামলার পরিপ্রেক্ষিতে ফের TET পরীক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

হবু শিক্ষক-শিক্ষিকাদের জন্য কিছুটা অস্বস্তির খবর। রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় নতুন করে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। ফের TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Suprime Court)। D.El.Ed. উত্তীর্ণদের জন্য নতুন করে টেট পরীক্ষা নেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। আগামী বছর, অর্থাৎ ২০২২-এর ৩১ মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে (Goverment অফ ওয়েস্ট Bengal)। এদিন এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ।

মামলাকারীদের বক্তব্য, ২০১৫ সালের পর থেকে থেকে এই রাজ্যে কোনও টেট পরীক্ষা হয়নি। এনসিটিই গাইডলাইন অনুযায়ী ন্যূনতম বছরে একবার পরীক্ষা নিতে হবে। তবে যারা ডি এলড পাস করেছেন, তাদের বায়সটাও মাথায় রাখা হোক, এই আবেদনও করা হয়।

টেট ২০১৭ নেওয়ার নোটিফিকেশন হয়েছিল ওই বছরই, ফর্ম ফিলাপ সেই সময়েই শেষ হয়ে যায়, কিন্তু সেই পরীক্ষা হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। এর আগে ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 2018-20 D.EL.ED ব্যাচের বেশকিছু চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ 2018-20 D.EL.ED ব্যাচের মামলাকারী পরীক্ষার্থীদের পক্ষে রায় দেন।

আরও পড়ুন:দেবাঞ্জন কাণ্ডের জের! বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল

তাঁদের বক্তব্য, ”যারা এই ৪ বছরের মধ্যে এলিজিবল হল তাদেরও পরীক্ষায় বসতে দেওয়া হোক। কারণ, পরীক্ষা না নেওয়াটা বোর্ডের ব্যর্থতা। হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ অর্ডার দেন নতুন করে পরীক্ষায় বসার। আমরা ফের পরীক্ষা দিই, কিন্তু তারপর বোর্ড ডিভিশন বেঞ্চে যায় এবং সৌমেন সেন ও সুগত ভট্টাচার্য-এর ডিভিশন বেঞ্চ-এর রায় তার বিপক্ষে রায় দেয়।”

অতঃপর, রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেলে রায় তাদের পক্ষে যায়। এরপরই সুপ্রিম কোর্টের দারস্থ হন বেশকিছু চাকরি প্রার্থী। সেই মামলারই রায় গেল চাকরিপ্রার্থীদের পক্ষেই।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...