Saturday, April 4, 2026

৭ দিন স্বামীর দেহ আগলে রইল স্ত্রী, রবিনসন স্ট্রিটের ছায়া এবার সোদপুরে

Date:

Share post:

রবিনসন স্ট্রিটের(Rabinsan Street) ছায়া এবার উত্তর ২৪ পরগনার সোদপুরে(Sodpur)। প্রায় এক সপ্তাহ ধরে স্বামীর দেহ আগলে ঘরে বসে থাকতে দেখা গেল স্ত্রীকে। সোমবার গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ(Police)। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমিয় দাস (৮০)। এক বেসরকারি সংস্থায় কাজ করতেন অমিয়। স্ত্রীকে নিয়ে সোদপুরের উত্তরপল্লি এলাকায় থাকতেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই তাদেরকে দেখা যাচ্ছিল না। পাশাপাশি তাঁর বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে বাড়ির দরজা খুলতেই অবাক হয়ে যায় সকলে। দেখা যায় স্বামীর দেহ আগলে বসে রয়েছে তাঁর স্ত্রী অঞ্জলি।

আরও পড়ুন:প্রতিষ্ঠার দিনই পদত্যাগ করলেন অ্যামাজনের সিইও জেফ বেজোস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সপ্তাহখানেক আগে মৃত্যু হয়েছে অমিয়র। যদিও তা স্বাভাবিক মৃত্যু নাকি অন্যকিছু তা জানতে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই দম্পতির পুত্র অভিজিৎ দাস দমদমের বাসিন্দা। বাবার মৃত্যুর বিষয়ে সে কিছুই জানে না বলে দাবি করেছে। প্রায় পাঁচ মাস আগে বাবা-মায়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। কেন এতদিন অভিজিৎ বাবা-মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের দাবি, অমিয়র স্ত্রী অঞ্জলি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...