Sunday, April 12, 2026

৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত রোড ট্যাক্স মকুব, স্ট্যাম্প ডিউটিতে ছাড় রাজ্য বাজেটে

Date:

Share post:

স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের পাশাপাশি ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত রোড ট্যাক্স (Road Tax) মকুব করছে রাজ্য। ২০ শতাংশ বাড়ানো হয়েছে বাজেট বরাদ্দ। রাজ্য বাজেট পেশ করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, সপ্তাহে চার বার করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার করেছে কেন্দ্রের। আসলে নরেন্দ্র মোদি সরকার মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে।
এলপিজির দাম এক বছরের মধ্যে ২৭৬ টাকা বেড়েছে। ৮৭৬ টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। ১৪ মাসে ৪৭ শতাংশ দাম বেড়েছে। নির্বাচনের আগে উজ্জ্বলা যোজনা নিয়ে নাটক করতেন। গরিব মানুষকে বিনা পয়সায় এলপিজি দেওয়া উচিত।পেট্রোল-ডিজেল থেকে এত রোজগার, তাও এ সব নিয়ে চিন্তাভাবনা নেই।

কোভিড (Covid)পরিস্থিতির কারণে রোড ট্যাক্সে ৩১জুন পর্যন্ত ছাড় ছিল। সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। স্ট্যাম্প ডিউটির হারেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

স্ট্যাম্প ডিউটি কমানো হয়েছে ২ শতাংশ।

দলিল রেজিস্ট্রেশনের বাজারদর ১০ শতাংশ হ্রাস করা হল।

ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে ১১৪৪৭৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব।

কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, শুধু মন্ত্রিসভার রদবদল করলেই হবে? এসব নিয়ে কিছু ভাবছে মোদি সরকার? প্রশ্ন তোলেন মমতা।

আরও পড়ুন- নিশীথদের সামনে রেখে রাজ্য সরকারকে ‘উত্যক্ত করার খেলা’ চালাতে চায় বিজেপি

 

Related articles

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...