Friday, April 3, 2026

ভুয়ো ডিএসপি সহ চারজনকেই আদালতে পেশ

Date:

Share post:

ফের প্রতারণা রাজ্যে। ভুয়ো আইএএস ও সিবিআই আধিকারিকের পর এবার ভুয়ো ডিএসপি। হোম গার্ডে চাকরি দেওয়ার নামে ভুয়ো ডি এস পি-র পরিচয়ে বিপুল পরিমাণ আর্থিক প্রতারণা করার অভিযোগ এসেছে। এই ঘটনায় ধৃত ৪। ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।
হোমগার্ডের চাকরি দেওয়ার নাম করে ৫ জনের থেকে ৩৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে বৌবাজার থানায়। এই ঘটনায় যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল, মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ রাণা (২৪), মালদহের রবি মুর্মু (৪০), উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা শুভ্র নাগ রায় (৪৪), পশ্চিম মেদিনীপুরের পিংলার পরিতোষ বর্মণ (৫০)।
আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে এই চারজনকেই।

পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর ২০-র সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে ডিএসপি পরিচয় দিয়ে রাজ্য পুলিসের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এমনকী বিশ্বাস অর্জন করতে  খাকি টুপি ও বেল্ট এবং জাল নিয়োগপত্র দেওয়া হয় বলেও অভিযোগ।  বেশ কিছুদিন ধরেই তারা মেদিনীপুর ও কলকাতার একটি হোটেল থেকে প্রতারণার এই কাজকর্ম করছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এদের মধ্যে মাসুদ রাণা নিজেকে ডিএসপি বলে পরিচয় দিত।

এরই পাশাপাশি, রবি মুর্মু কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল বলে জানা গিয়েছে । এরা মেদিনীপুর ও কলকাতার চাঁদনি চকের কাছে একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে, আগেও নানান অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...