Thursday, May 14, 2026

কেন ১৫ অগাস্ট পর্যন্ত নতুন মন্ত্রীদের দিল্লিতে থাকার নির্দেশ দিলেন মোদি?

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করেছেন। তারপরই তিনি স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন তাঁরা যেন ১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতেই (Delhi) থাকেন।

সূত্রের খবর, শীর্ষ নেতৃত্ব সমস্ত মন্ত্রীদের দিল্লিতে থাকতে এবং নিজের নিজের মন্ত্রকের কাজ বুঝে নিতে বলেছে। এবং পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে বলেছেন। জানা গিয়েছে, নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার দলীয় সদর দফতরে গিয়ে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) সঙ্গে দেখা করবেন।

বিজেপির রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবসেনা এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নারায়ণ রানে এবং অসমের হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে আসা সর্বানন্দ সোনোওয়াল সহ ৩৬ জন নতুন মুখ কেন্দ্রীর সরকারের অংশ হয়েছেন।

আরও পড়ুন-মন্ত্রী হয়েই বার্লা বললেন ‘বাংলায় আতঙ্ক- সন্ত্রাস চলছে’, উত্তরে সৌগত’র মন্তব্য, ‘উনি মূর্খ’

কোন কোন মন্ত্রীরা আজ মন্ত্রকে গিয়ে কাজ বুঝেনিলেন?

১) অশ্বিনী বৈষ্ণব রেল, যোগাযোগ, ইলেকট্রনিক্স, তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাজ বুঝলেন।

২) অনুরাগ ঠাকুর তথ্য সম্প্রচার, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৩) মনসুখ মাণ্ডবীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন।

৪) দর্শন বিক্রম জর্দোশ রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৫) ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

৬) কিরেন রিজিজু আইন ও বিচারমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

৭) জি কিষাণ রেড্ডি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের দায়িত্ব নেন।

৮) নারায়ণ রানে MSME মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নতুন মন্ত্রীদের নরেন্দ্র মোদি নির্দেশ দেন “১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে থাকুন। কাজকর্ম দেখে নিন। কোনওরকম উৎসব নয়। মন্ত্রকেই থাকুন, কাজকর্ম বুঝে নিন। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি। পারফরম্যান্সে জোর দিন”।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...