Wednesday, June 24, 2026

দেনায় ডুবে সায়নী, কোটি টাকার সম্পত্তি হোলটাইমার সৃজনের! যাদবপুরের দুই প্রার্থীর সম্পত্তি কত?

Date:

Share post:

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। কিছুদিন আগে মা প্রয়াত হয়েছেন। বাবার সঙ্গেই এক বাড়িতে থাকেন। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেখানেই হলফনামা দিয়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী।

সায়নী ঘোষের হাতে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা, তাঁর নিজের নামে একটি গাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট আছে। তাঁর মোট ৮টি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে ৪টি সেভিংস ও ৪টি কারেন্ট। এবং কয়েকটি অ্যাকাউন্ট তাঁর মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছে। জীবনবিমাও করা আছে তাঁর। চলতি আর্থিক বছরে তাঁর আয় ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। তাঁর মোট অ্যাকাউন্টে জমানো টাকায় পরিমাণ ৯ লক্ষ ৯৩ হাজার ৩০৩। সায়নীর সেই অর্থে কোনও সোনার গয়না নেই। মাত্র ৮ গ্রাম সোনা রয়েছে তাঁর। তবে ধার-দেনায় ডুবে রয়েছেন সায়নী। প্রায় ৬০ লাখ টাকা লোন রয়েছে যাদবপুরের তৃণমূল প্রার্থীর।

অন্যদিকে, মনোনয়নে নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন যাদবপুরের সিপিএম প্রার্থী তথা পার্টির হোলটাইমার সৃজন ভট্টাচার্য। হোলটাইমার হলেও বামেদের এই তরুণ প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তি নেহাত কম নয়। সর্বহারা সিপিএমের সৃজনকে “কোটিপতি” প্রার্থী বললে ভুল হবে না।

মনোনয়ন পেশের সময় সৃজনের হাতে নগদ ছিল ২৫০০ টাকা। তাঁর এসবিআই যাদবপুরের ব্রাঞ্চে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা। বালিগঞ্জের এসবিআই-তে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের কসবা শাখায় রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। একাধিক জায়গায় বিনিয়োগ রয়েছে সৃজনের। ব্যাঙ্ক ও বিনিয়োগ মিলিয়ে সৃজনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। বামেদের এই হোলটাইমার নেতার নিজের কোনও গাড়ি নেই, সোনা নেই, কোনও দেনাও নেই।

দুটি রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। একটি ফ্ল্যাট, যেটি রয়েছে দক্ষিণ কলকাতার কসবায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। শান্তিনিকেতনে আরও একটি বাড়ি রয়েছে, যার বাজারমূল্য ২৬ লক্ষ টাকা। এদিকে সৃজনের স্ত্রীর হাতে নগদ রয়েছে ৬ হাজার টাকা। এসবিআই চৌরঙ্গী ব্রাঞ্চে রয়েছে ৫৬ হাজার ৮৪৬ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বর্ধমান শাখায় রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা। পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩২৬৩৫। সবমিলিয়ে সৃজনের স্ত্রীর মোট সম্পত্তি ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।




 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...