Sunday, June 28, 2026

‘ভগবান জগন্নাথ প্রধানমন্ত্রীর ভক্ত’! বিতর্কিত মন্তব্য বিজেপি মুখপাত্রের, নিন্দায় সরব তৃণমূল

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা তথা বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় এবং ওড়িশা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ওড়িশার সংস্কৃতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সম্বিত পাত্র বলেন যে “ভগবান জগন্নাথ প্রধানমন্ত্রী মোদির একজন ভক্ত”। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভগবান জগন্নাথকে এভাবে অপমান করার জন্য সম্বিত পাত্রের তীব্র নিন্দা করেছেন এবং বলেছেন যে বিজেপি নেতার মন্তব্য কোটি কোটি মানুষের বিশ্বাসের অবমাননা করেছে। মহাপ্রভু শ্রী জগন্নাথ বিশ্বজগতের প্রভু। মহাপ্রভুকে অন্য মানুষের ভক্ত বলা ভগবানের অপমান।

প্রসঙ্গত, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ওড়িশার ভগবান জগন্নাথ মন্দিরে প্রার্থনা করতে যান সেদিনই সম্বিত পাত্রের এহেন বিতর্কিত মন্তব্য রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলেছে। ক্ষমতাসীন বিজু জনতা দল (বিজেডি) এবং কংগ্রেস হাই-ভোল্টেজ এমন এক নির্বাচনের মাঝে সম্বিত পাত্রের মন্তব্যে কেন্দ্র করেই বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এর আগেও ২০১৯ সালে ভুবনেশ্বর থেকে পুরী রোড শোয়ে জগন্নাথমূর্তি সামনে রেখে যাত্রা করেছিলেন সম্বিত। সেবারও এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিধিভঙ্গের অভিযোগ জমা দেওয়া হয়। যদিও পরে পুরী কেন্দ্রে বিজেপি প্রার্থী সম্বিত ক্ষমা প্রার্থনা করে তাঁর এই ভুল অনিচ্ছাকৃত বলে জানান।

এই মন্তব্যের পরেই মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত জানতেন ভারতের অন্ধকার অধ্যায় মোদীর শাসনে আসবে – যখন ভগবান জগন্নাথকেও বিজেপি নিজের অধীনস্ত করার চেষ্টা চালিয়ে যায়। পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব–হাসে অন্তর্যামী।”

সাকেত গোখেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখেন, ”বিজেপির সম্বিত পাত্র একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছেন যে প্রভু জগন্নাথ মোদীর ভক্ত। মোদি কি এখন বিজেপির কাছে ঈশ্বরের উপরে? তার অহং কি এতটাই নিয়ন্ত্রণের বাইরে? ধর্ম নিয়ে রাজনীতি বিজেপির অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং কল্পনার অতীত।”

আরও পড়ুন- নিজের মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ! বিষ্ণুপুর থেকে গ্রেফতার বিজেপি নেতা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...