Wednesday, June 24, 2026

নিজের মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ! বিষ্ণুপুর থেকে গ্রেফতার বিজেপি নেতা

Date:

Share post:

নিজের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। বাঁকুড়ার বড়জোড়া পঞ্চায়েত সমিতির বিজেপির সভাপতির ছেলে অরূপ সমাদ্দারকে তাঁর মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, ভোটের কিছুদিন আগে এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছিল বিজেপি। সূত্রের খবর, বড়জোড়ার মানচরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা অরূপ সমাদ্দারের স্ত্রী কয়েকবছর আগে দ্বিতীয়বার বিয়ে করেন। যার ফলে মেয়ে বাবা, ঠাকুরদা ও ঠাকুমার কাছে থেকেই মানুষ হয়েছে। গত শনিবার দশম শ্রেণির ওই ছাত্রী নিজেই থানায় গিয়ে জানায়, তাঁকে বাবা প্রতিনিয়ত তাকে যৌন নিগ্রহ করে চলেছে। বারণ করলেও শুনছে না। স্বাভাবিকভাবেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে সে। একদিন দুদিন নয়, বেশ কয়েক বছর ধরে তাঁকে বাবা যৌন নিগ্রহ করছে কিন্তু সময়ের সাথে অত্যাচারের মাত্রা অনেকটাই বেড়েছে। মেয়ের অভিযোগের ভিত্তিতে সোমবার অরূপ সমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ। বিজেপি নেতার গ্রেফতারিতে বিষ্ণুপুর তোলপাড়।

উল্লেখ্য, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা সমাদ্দারের ছোট ছেলে হলেন এই অরূপ। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে বঙ্গ বিজেপি। জেলার বিজেপি নেতারা মুখ খোলেন নি। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে ‘বেটি বাঁচাও’ প্রসঙ্গ তুলে নিন্দায় সরব হয়েছে।

আরও পড়ুন- হাত ছাড়তেই শত্রু! নবীনকে রত্নভাণ্ডারের চাবির খোঁচা মোদির

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...