Friday, April 3, 2026

মন্ত্রী হয়েই বার্লা বললেন ‘বাংলায় আতঙ্ক- সন্ত্রাস চলছে’, উত্তরে সৌগত’র মন্তব্য, ‘উনি মূর্খ’

Date:

Share post:

যে কারণে মন্ত্রী করা হয়েছে, সেই কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা৷ বুধবার বাংলার চার বিজেপি সাংসদকে কেন্দ্রের প্রতিমন্ত্রী করার পর রাজনৈতিক মহল আশঙ্কা প্রকাশ করে বলেছে, “মন্ত্রিত্ব চালানোর জন্য নয়, চারজনকে মন্ত্রী করা হয়েছে, বাংলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার জন্য, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা চালানোর জন্য”৷

বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে তাঁর দায়িত্ব বুঝে নিয়েই পৃথক উত্তরবঙ্গের দাবিদার বিজেপির এই সাংসদ তথা মন্ত্রী বলেছেন, “পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সন্ত্রাস এবং আতঙ্ক চলছে, তাতে সকলের মনেই অশান্তি রয়েছে৷ এই আতঙ্ক বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক, এই কামনা করি।”
পাশাপাশি বিজেপির বলা রুটিন কিছু ‘অভিযোগ’ও তুলেছেন বার্লা৷ বলেছেন, “কেন্দ্রের অনেক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাচ্ছে না, এই নিয়ে প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলব। উত্তরবঙ্গের মানুষের দাবি তো আজ থেকে নয়। চা-বাগানের মানুষ এবং আদিবাসীরা আমাদের আশীর্বাদ করেছেন বলেই আজ এই জায়গায় আসতে পেরেছি। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে জনগণের জন্য কাজ করতে পারলে মানুষের ভালো হবে।”

রাজ্যজুড়ে আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ প্রসঙ্গে বার্লার মন্তব্যের জবাব দিতে দেরি করেননি তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি স্পষ্টভাষায় বলেছেন, “জন বার্লা মূর্খ। এঁদের মন্ত্রী বানিয়ে অন্যান্য মন্ত্রীদের মান নামিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। আমি তো পার্লামেন্টে দেখলাম, একদিনও গোটা একটা ভাষণ দিতে পারেননি। তাই উনি কী বলেন তার কোনও গুরুত্বই নেই”।

আরও পড়ুন:দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ তরুণীর, জীবিত উদ্ধার করলো জলপুলিশ

 

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...