Friday, June 26, 2026

বাংলাদেশে করোনায় একদিনে মৃত্যু ২০০ ছাড়ালো

Date:

Share post:

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০১ জনের। এদদিন পর্যন্ত যা সর্বোচ্চ। আক্রান্ত প্রায় ১১ হাজারের কাছাকাছি।

এর আগে গত ৫ জুলাই সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপরের দিন ১৬৩ জনের মৃত্যুর কথা জানালেও তার ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় একদিনে মৃত্যু ২০০-এর ঘর পার করলো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৫ হাজার ৫৯৩ জন।

সর্বোচ্চ মৃত্যুর এ দিনে ফের ১১ হাজারের বেশি রোগী আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা নয় লক্ষ ৭৭ হাজার ৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৮৭ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লক্ষ ৫০ হাজার ৫০২ জন।

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল: একনজরে দেখে নিন কোন মন্ত্রক এল কোন মন্ত্রীর হাতে

Related articles

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...