Saturday, April 4, 2026

জল্পনার অবসান, দু’বছরের চুক্তিতে পিএসজিতে সই করলেন সার্জিও র‍্যামোস

Date:

Share post:

জল্পনার অবসান। দু’বছরের চুক্তিতে পিএসজিতে( psg) সই করলেন সার্জিও র‍্যামোস(sergio ramos)। রিয়াল মাদ্রিদের (Real Madrid) সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক শেষ করে এবার প‍্যারিসে র‍্যামোস। প্যারিস সাঁ-জাঁ এদিন নিজেদের ক্লাব অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।

এদিন টুইটারে পিএসজির জার্সি হাতে নিয়ে একটি ছবি পোস্ট করে র‍্যামোস লেখেন,” আমার জীবনের এটা বড় পরিবর্তন। একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি। এই দিনটা কখনও ভুলব না। অসাধারণ কিছু প্লেয়ার আছে এই দলে। ”

পিএসজির পক্ষ থেকেও টুইটারে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পিএসজির সিইও বলেন, “আমরা আজ এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারকে স্বাগত জানাচ্ছি ক্লাবে। আমরা আনন্দিত যে র‍্যামোস আমাদের ক্লাবে খেলবে।”

২০১৫ থেকে ২০২১ পর্যন্ত রিয়ালকে নেতৃত্ব দিচ্ছেন র‍্যামোস। সাদা জার্সিতে কেরিয়ারে চারবার চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচবার লা লিগাও জিতেছেন তিনি।

আরও পড়ুন:দলবদলে চমক দিল এটিকে মোহনবাগান, হুগো বৌমাসকে সই করাল সবুজ-মেরুন ক্লাব

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...