Wednesday, June 24, 2026

চিরসখার জন্মদিন, “তারায় তারায় ‘ প্রেমের বার্তা দিলেন বৈশাখী

Date:

Share post:

চিরসখা শোভনের জন্মদিনে ‘তারায় তারায়’ তাঁদের প্রেমের উপাখ্যান বিশ্বময় ছড়িয়ে দিলেন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন ইউ অ্যান্ড আই ওয়্যার রিটেন ইন দা স্টার্স।’ শোভন চট্টোপাধ্যায়ের(birthday of Shobhon Chatterjee) জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি পোস্ট করে এমনটাই লিখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakhee Banerjee)। বুধবার ছিল কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। ৫৬ পার করে ৫৭ এ পা দিলেন শোভন । আর শোভনের জীবনের এই বিশেষ দিনটি যে তাঁর জীবনেরও অত্যন্ত খুশির একটি দিন সোশ্যাল মিডিয়ায় সকলের মাঝে সেই বার্তা ছড়িয়ে দিয়ে তা বুঝিয়ে দিলেন বৈশাখী ।

 

বুধবার সাতসকালে বৈশাখী নিজের ফেসবুক পেজে লিখলেন, ‘তুমি আর আমি তারায় তারায় লেখা আছি, শুভ জন্মদিন শোভন।’মাত্র এক মাস আগে জামাই ষষ্ঠীর দিনে সোশ্যাল মিডিয়ায় শোভন-বৈশাখী একসঙ্গে পথচলার বার্তা জানিয়েছিলেন বন্ধুদের। আর এদিন তারায় তারায় রটিয়ে দিলেন যে তাঁদের প্রেম আর কোনওভাবেই গোপন নেই। আর নিজেদের প্রেমকে কোনোভাবেই অন্তরালে রাখার পক্ষপাতীও নন ‘বৈশাখী শোভন ব্যানার্জি’। কিন্তু কেমন কাটলো শোভনের জন্মদিন ? বৈশাখী কীভাবে পালন করলেন শোভনের জন্মদিন? তা অবশ্য জানাতে চাননি বৈশাখী। শুধু বলেন, ‘‘এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়।’’

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...