Tuesday, April 7, 2026

সৌরভ নট আউট ৪৯, রাত ১২টায় মহারাজকে কী উপহার দিলেন ডোনা?

Date:

Share post:

ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ১২টা। মহারাজকে (Maharaj) জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বয়সের অর্ধ সেঞ্চুরির পথে সৌরভের (Sourav Ganguly) হাতে তুলে দিলেন একটি বিশেষ উপহারও (Special Gift) । ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তা ভাইরাল।

সৌরভকে দেওয়া ডোনার সেই বিশেষ সেই উপহারটি হল “এম আই আলট্রা ১১” মডেলের ব্র্যান্ড নিউ একটি মোবাইল। গতকালই ফোনটি বাজারে এসেছে। নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনা লিখেছেন, “সৌরভকে ওর ৪৯তম জন্মদিনে এমআই আল্ট্রা ১১ উপহার দিলাম।”

এদিকে, ৪৯ বসন্ত পেরোনো সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। গতকাল থেকেই বাবার জন্মদিন সেলিব্রেশন নিয়ে ব্যস্ত সানা। স্ত্রী ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়। আয়োজনের সবটাই দেখছে সানা।’’

আর পাঁচটি বাঙালির মতোই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর ফেভারিট বিরিয়ানি। তবে বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক তিনি-সহ পরিবারের সকলে।

এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘‘আগে ওর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেল মশলায়। এ বার তাই মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।”

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...