Saturday, April 11, 2026

এসএসকেএম -এ শ্লীলতাহানি কাণ্ড, অভিযুক্ত দুই চিকিৎসকের অন্যত্র বদলি

Date:

Share post:

এসএসকেএম এর (sskm molestation) তরুণী চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল প্রসাশন। সম্ভবত বৃহস্পতিবারই দুই অভিযুক্ত চিকিৎসককে অন্যত্র বদলি নির্দেশ দেওয়া হতে পারে।মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতেই গঠিত হয় ৩ সদস্যের তদন্ত কমিটি। কিন্তু সেই কমিটির নির্দেশে এদিনই বদলির নির্দেশিকা জারি করা হবে বলে জানা গেছে। যদিও তাদের শাস্তি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অভিযোগকারিণী ওই মহিলা চিকিৎসক। কারণ ওই দুই চিকিৎসককে কলকাতারই অন্য দুই হাসপাতালে বদলি করা হবে । শাস্তিমুলক পোস্টিং বলে কোনও প্রত্যন্ত অঞ্চলে বদলি বা অন্য কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

 

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ডিসেম্বরে। অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর মাসে হায়দরাবাদের একটি কনফারেন্সে চলছিল। সেসময় সিসিইউ-র ওই মহিলা চিকিৎসককে নিজের হোটেলের রুমে ডেকে পাঠান অভিযুক্ত। অভিযোগকারিণীর দাবি, তাঁকে প্রায় মধ্যরাত পর্যন্ত হোটেলে আটকে রাখা হয়। রিপোর্টে অভিযোগ, জোর করে হাত ধরা এবং জাপটে রাখাও হয়েছিল। কার্যত মাঝরাতে সেখান থেকে পালিয়ে তিনি নিজের সম্মান বাঁচান বলে দাবি তরুণী চিকিৎসকের। অভিযুক্ত সিসিইউ-র চিকিৎসক নানা অছিলায় অভিযোগকারিণীকে ঘরে ডেকে পাঠাতেন, এবং সেখানেই বারংবার তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করা হতো বলে অভিযোগ। গত জানুযারি মাসে লিখিত অভিযোগ করেন ওই মহিলা চিকিৎসক।

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...