Saturday, April 4, 2026

বামফ্রন্ট আমলের থেকে তৃণমূল আমলে রাজ্যে বেশি উন্নতি হয়েছে: মানলেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে থেকে তৃণমূল (Tmc) সরকারের আমলের উন্নতি হয়েছে- মত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর (Ashok Lahiri)। তবে, প্রস্তাবিত বাজেটের সঙ্গে আসল খরচের বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি (BJP) বিধায়ক। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারের আর্থিক নীতি নিয়ে অভিযোগ করেন তিনি। রাজ্যের গত তিন বছরে আর্থিক খরচের হিসাব নিয়ে অডিট করার দাবি জানান বিজেপি বিধায়ক।

পরে সাংবাদিক বৈঠকে অশোক লাহিড়ী বলেন, রাজ্যে ৪৭টি প্রকল্প চলছে। সেইসব প্রকল্পে সুবিধাভোগী কারা? তার তালিকা প্রকাশ করা হোক। তিনি বলেন, “রাজ্যের মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২.৩০ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্র সরকার কত ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকার কত ভ্যাকসিন (Vaccine) কিনেছে তা বাজেটে স্পষ্ট নয়।”

তবে এত অভিযোগের পরেও অশোক লাহিড়ী বলেন, বামফ্রন্ট আমলে রাজ্যে যে উন্নতি হয়েছিল তার তুলনায় তৃণমূল আমলে অনেক বেশি উন্নতি হয়েছে। এই সরকারের আমলে রাজ্যের অবস্থা আগের সরকারের থেকে অনেকটাই ভাল রয়েছে।

আরও পড়ুন- স্পিকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ চন্দ্রিমার

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...