Saturday, June 27, 2026

কলেজে আগ্নেয়াস্ত্র , উত্তেজনা দিনহাটায়

Date:

Share post:

দিনহাটা কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে বহিরাগত যুবকদের ঢোকাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। চার যুবক বৃহস্পতিবার দুপুরে আচমকা কলেজে ঢুকে পড়ে। এরপর তারা অফিস রুমে ঢুকে কলেজের কর্মীদের হুমকি দেয় বলে অভিযোগ৷ অফিস রুম থেকে বাইরে বেড়িয়ে কলেজ মাঠে বহিরাগতদের সাথে বচসা বাধে । এরপর কলেজে ব্যাপক অশান্তি বাধে দুই পক্ষের৷ কলেজের গেটের বাইরেও জমায়েত করেন বিক্ষুদ্ধ ছাত্ররা। কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখান ছাত্ররা। বহিরাগত যুবকরা দিনহাটার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে দাবি করেছে এক গোষ্ঠীর ছাত্ররা। সেই বিক্ষুদ্ধ গোষ্ঠী বিক্ষোভ দেখায়। তাদের হাতে লাঠি বাঁশ, দেখা গেছে। জানা গেছে তারা দিনহাটার বিরোধী গোষ্ঠীর তৃণমূল ছাত্র নেতার ঘনিষ্ঠ। দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগ্নেয়াস্ত্রটি আসল নাকি নকল তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...