Saturday, April 11, 2026

জন্মদিনে মুখ্যমন্ত্রীর হলুদ গোলাপে সুরভিত মহারাজ, মমতাকে শাড়ি উপহার সৌরভের

Date:

Share post:

বাংলার মহারাজ (Maharaj) সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) তাঁর বেহালার (Behala) বীরেন রায় রোডের বাড়িতে (Buren Roy Road Residence) গিয়ে ৪৯ তম জন্মদিনের শুভেচ্ছা (Birthday Wish) জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। বরাবরই মহারাজের সঙ্গে সৌহার্দের সম্পর্ক মুখ্যমন্ত্রীর।

প্রতিবারই প্রাক্তন ভারত অধিনায়কের (Ex Indian Captain) জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর এবার সরাসরি তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো খুব তাৎপর্যপূর্ণ।

 

এদিন বিকেল পাঁচটা নাগাদ সৌরভের বাড়িতে যান মমতা। নিজে এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)। সৌরভের হাতে হলুদ গোলাপের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি শাড়ি উপহার দেন সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) নিজে পছন্দ করে সেই শাড়িটি কিনেছেন বলে জানা গিয়েছে।

 

উল্লেখ্য, চলতি বছরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌরভ। তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন। নিয়ম করে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...