Saturday, April 4, 2026

মন্ত্রী হতে না পেরে এখন নীতীশকে জেডিইউ ভাঙার ভয় দেখাচ্ছেন চিরাগ!

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে (cabinet reshuffle) পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লোকজনশক্তি পার্টির (LJP) পশুপতি কুমার পারস। সম্পর্কে যিনি প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই এবং চিরাগ পাসোয়ানের কাকা। আর পশুপতি মন্ত্রী হতেই প্রবল ক্ষুব্ধ চিরাগ, যিনি ভেবেছিলেন বাবার মৃত্যুর পর কেন্দ্রে মন্ত্রী হওয়ার সুযোগ পাবেন তিনিই। অথচ অবস্থার ফেরে তিনি নিজেই দল থেকে বহিষ্কৃত। লোকসভায় পশুপতির নেতৃত্বে এলজেপির পাঁচ সাংসদ চিরাগকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকারকে জানিয়ে দিয়েছেন। ফলে একদিকে দল থেকে বহিষ্কার এবং অন্যদিকে মন্ত্রিত্বের সুযোগ হাতছাড়া হওয়ার পরে চিরাগ যাবতীয় অসন্তোষ উগরেছেন কাকা পশুপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে। চিরাগের কথায়, তাঁকে কোণঠাসা করতে গিয়ে নীতীশের ষড়যন্ত্রে বঞ্চিত হয়েছেন জেডিইউ সাংসদরাই। জেডিইউয়ের প্রাপ্য ভাগ কমিয়ে মন্ত্রী করা হয়েছে কাকা পশুপতিকে। এর ফল ভুগতে হবে নীতীশকে।

বিহারের সমস্তিপুরে নিজের অনুগামীদের নিয়ে আশীর্বাদ যাত্রায় চিরাগ পাসোয়ান (chirag paswan) বলেন, আমি কোনওদিন মন্ত্রিত্ব পেতে ব্যাকুল হইনি। কিন্তু আমি এখনও জানি না আমার কাকা পশুপতি কুমার পারস কোন দলের কোটায় মন্ত্রিসভায় ঢুকে পড়লেন। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বোঝাই যাচ্ছে নীতীশ কুমার তাঁর দলের নেতাদের, বিশেষ করে রাজীব রঞ্জন ওরফে ললন সিংয়ের সঙ্গে বঞ্চনা করেছেন।
চিরাগ বলেন, তাঁর দল এলজেপিকে ভাঙার নেপথ্যের কারিগর ললন সিং নিজেই মন্ত্রিসভায় উপেক্ষিত হয়েছেন, যা জেডিইউ-এর ভাঙন ডেকে আনবে। জেডিইউতে ভাঙন ধরানোর আশায় চিরাগ বলেন, মন্ত্রিত্বের দাবিদার ললন সিংয়ের থেকে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে জেডিইউ-এর অন্দরে অসন্তোষ সৃষ্টি হয়েছে যা থেকে দলে ভাঙন ধরতে পারে।
কাকা পশুপতি কুমারকে যারা সমর্থন করেছিলেন তাঁদের এবার ভুল ভাঙবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...