Thursday, June 25, 2026

হাসিনার হাড়িভাঙ্গা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা, চিঠিতে লিখলেন, ‘আমি দু’হাত ভরে বিলিয়েছি ’

Date:

Share post:

ওপার বাংলা থেকে উপহারসরূপ হাড়িভাঙ্গা আম এসেছিল। বাংলাদেশের রংপুরের ঐতিহ্যশালী প্রায় ৬৫ মণ হাড়িভাঙ্গা আম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন পদ্মপাড়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে ‘আপ্লুত’ মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনাকে লিখলেন, “ঐ আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাঁকে আমি সম্মান জানাই।”

এদিন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত।”

প্রসঙ্গত গত ৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা।ভারত-বাংলাদেশ সীমান্তে বেনাপোল হয়ে সে আম ভারতে এসে পৌঁছয়। মূলত বাংলাদেশের রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছিলেন শেখ হাসিনা। তাতেই আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু বাংলার মুখ্যমন্ত্রীকেই নয় , রাষ্ট্রপতি, রামনাথ কোবিন্দ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব দেবের জন্যেও হাড়িভাঙ্গা আম উপহার হিসাবে পাঠিয়েছেন শেখ হাসিনা।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...