Friday, April 3, 2026

নয়া গোপনীয়তা নীতি স্থগিত রাখা হয়েছে, অবশেষে আদালতকে জানালো হোয়াটসঅ্যাপ

Date:

Share post:

ভারতে(India) তথ্য সুরক্ষা বিল কার্যকর না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের নতুন গোপনীয়তার নীতি বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে না। শুক্রবার গোপনীয়তা নীতি নিয়ে আপাতত সুর নরম করে আদালতকে(Delhi High Court) এমনটাই জানালো হোয়াটসঅ্যাপ(WhatsApp)।

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে প্রশ্ন উঠেছিল বহুদিন ধরেই। যা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়। দিল্লি সরকার আদালতকে জানায়, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বিল আইনে পরিণত হওয়ার আগেই হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের নতুন নীতি মেনে নিতে বাধ্য করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পাল্টা আদালতের দ্বারস্থ হয় হোয়াটসঅ্যাপ। যদিও ওই সংস্থার আবেদন খারিজ হয়ে যায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এহেন পরিস্থিতিতেই শুক্রবার হাইকোর্টকে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হলো, বিতর্কিত গোপনীয়তা নীতি সংক্রান্ত পরিবর্তন তারা স্বেচ্ছায় স্থগিত রাখছে আপাতত। কোন ব্যবহারকারী যদি এই নীতি মানতে না চায় তাহলে তার পরিষেবা বন্ধ করা হবে না।

প্রসঙ্গত হোয়াটসঅ্যাপের ডাটা শেয়ারিং সংক্রান্ত আপডেট নিয়ে বিভ্রান্তি রয়েছে বহু দেশেই। সন্দেহ করা হচ্ছে ব্যবহারকারীর চ্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ার করতে পারে হোয়াটসঅ্যাপ। এই অবস্থায় হোয়াটসঅ্যাপের আইনজীবী হরিশ সালভ দিল্লি হাইকোর্ট কে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ এমইটিআইয়ের নোটিশের জবাব চেয়েছে কিছু সময়ের জন্য আপডেট স্থগিত রাখা হচ্ছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...