Friday, April 3, 2026

জ্বালানি যন্ত্রনা: সেঞ্চুরি পেরিয়ে আরও দাম বাড়লো পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

থামার লক্ষণ নেই। সেঞ্চুরি পার করেও উত্তরোত্তর বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। শনিবার দেশজুড়ে দাম বাড়লো পেট্রোল-ডিজেলের(petrol diesel)। যার ফলে কলকাতায়(Kolkata) পেট্রোলের দাম ১০১ টাকা পেরিয়ে গিয়েছে। ৯৩ ছুঁই ছুঁই লিটার প্রতি ডিজেলের দামও। জ্বালানি তেলের(fual oil) দাম এভাবে বেড়ে চলায় পণ্য পরিবহনের খরচ বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবেই যার ফলে হুড়মুড়িয়ে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম।

জানা গিয়েছে, শনিবার লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতা শহরে পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। পাশাপাশি লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ৯৭ পয়সা। পরিস্থিতি যা তাতে দাম কমা তো দূরে থাক দিনে দিনে আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। শনিবার রাজ্যের নানা প্রান্তে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করেন তৃণমূলের বিধায়ক। ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে রান্নার গ্যাস ঘাড়ে নিয়ে জীবনতলার সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...