Sunday, June 28, 2026

রীতি মেনে জগন্নাথদেবের নবযৌবন উৎসব পালন, এবারও কোভিড বিধি মেনে রথযাত্রা মাহেশে

Date:

Share post:

১২ তারিখে রথযাত্রা (Rath Yatra)। তার আগেই ৬২৫ বছরের ঐতিহ্য মেনে মাহেশে শনিবার পালিত হল নবযৌবন উৎসব। স্নানযাত্রা (Snan Yatra) দিন স্নান করা বার পর জগন্নাথদেবের জ্বর আসে। কবিরাজ তাঁর শুশ্রূষা করেন। এরপর মহাপ্রভুর অঙ্গরাগ হয় অর্থাৎ বিগ্রহের নতুন ভাবে রং করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই উৎসবই হচ্ছে নবযৌবন।

এদিন সকাল থেকেই বিশেষ হোম-যজ্ঞ-সহ মাহেশের জগন্নাথ মন্দিরে নবযৌবন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা-র পুজো অর্চনা চলে দিনভর। সকাল থেকে কোভিড বিধি মেনে ভক্তরা যান প্রভুকে দর্শন করে পুজো দেন ভক্তরা। এই উৎসব চলবে রবিবার পর্যন্ত। সোমবার, মাহেশের রথযাত্রা অনুষ্ঠিত হবে।

গত দু’বছর ধরে চলছে করোনা (Corona) পরিস্থিতির জন্য রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে মূল মন্দিরের ভিতরে। এখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার অস্থায়ী মাসির বাড়ি করে তাঁদের রাখা হবে। জগন্নাথ ট্রাস্টিবোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikali) জানালেন, যেহেতু কোভিড (Covid) বিধি চলছে, সেই কারণেই এই ব্যবস্থা। কিন্তু প্রতিবার প্রভু জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়িতে যান। সেই ব্যবস্থা অন্য ভাবে করা হয়েছে। এবারে একটি ঘোড়ার গাড়িতে প্রভুর প্রতিভূ হিসেবে নারায়ণ শিলাকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। সেইখানেই নদিন তিনি অবস্থান করবেন। তারপর উল্টোরথের দিন নারায়ণ শিলা মূল মন্দিরে নিয়ে আসা হবে বলে জানান পিয়াল।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...