Saturday, June 27, 2026

ফের এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ল তামিলনাড়ুতে

Date:

Share post:

ফের বাড়ল লকডাউনের মেয়াদ। সংক্রমণের রাশ টানতেই আগামী ১৯ জুলাই পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউন বিধি জারি থাকবে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। তবে নয়া নির্দেশিকায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কন্টেনমেন্ট জোনে আগের মতোই কড়া লকডাউন থাকলেও এবারের নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হয়েছে। স্ট্যালিন সরকার জানিয়েছে, রাত রাত ৯টা পর্যন্ত বেকারি, হোটেল, রেস্তরাঁ এবং রাস্তাঘাটের ছোটখাটো দোকান খোলা রাখা যেতে পারে। এছাড়াও কোভিড বিধি মেনে প্রতিযোগিতামূলক পরীক্ষাও নেওয়া যেতে পারে।

নয়া নির্দেশিকায় পন্ডিচেরি পর্যন্ত বাস চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আন্তঃরাজ্য সরকারি ও বেসরকারি বাস চলাচলে এখনও ছাড়পত্র মেলেনি। পাশাপাশি সিনেমা হল, পানশালা, সুইমিং পুল, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাবেশ, স্কুল-কলেজ, চিড়িয়াখানা সবকিছুতেই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...