Saturday, April 4, 2026

স্কুলে চাকরির নামে প্রতারণা, নাম জড়ালো শুভেন্দু ঘনিষ্ঠের!

Date:

Share post:

শিক্ষক পদে চাকরি(school service) পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল মেদিনীপুরে(Medinipur)। বড়সড় এই জালিয়াতির(fraud case) ঘটনায় প্রাথমিক তদন্তে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে দুজন অধিকারীর(suvendu Adhikari) ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অভিযোগ, মধ্যশিক্ষা পর্ষদের জাল নিয়োগ পত্র তৈরি করে তা দিয়ে বিভিন্ন সরকারি স্কুলে পাঠানো হচ্ছিল চাকরিপ্রার্থীদের। প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সুজিত পয়ড়্যা। জানা গিয়েছে, একটি ভুয়ো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে প্রতারণা চক্র ফাঁদ পেতে বসেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁথি সহ আরও একাধিক জেলায় এই কম্পিউটার সেন্টার খুলে জালিয়াতি চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। আরও কে কে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চলছে। সুজিত ছাড়াও এই প্রতারণা চক্রে আরও ১১ জনের নাম রয়েছে বলে দাবি করছে পুলিশ। এই তালিকায় রয়েছে রাখাল বেরা ও হিমাংশু মান্না এরা দুজনেই শুভেন্দু ঘনিষ্ঠ বলে অভিযোগ।

আরও পড়ুন:রাজ্য বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল? দিলীপকে হঠাৎ তলব নাড্ডার

প্রসঙ্গত, ২০১৯ সালে কাঁথির কলেজ রোডে সিস্টার নিবেদিতা সাক্ষরতা মিশন নামে একটি কম্পিউটার সেন্টার খোলে সুজিত। তার আড়ালেই চলতে থাকে চাকরি দেওয়ার প্রতারণা চক্র। প্রথমে তৈরি করা হয় একটি হুয় সরকারি লোগো দেওয়া ওয়েবসাইট। তাতে শিক্ষক পদে নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তি দেখে কেউ যোগাযোগ করলে তার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আদায় করা হতো মোটা টাকা। জাল নিয়োগপত্রের দিয়েই স্কুলে পাঠানো হতো প্রার্থীদের। ওই নিয়োগপত্র দেখে সন্দেহ করতো না কেউই। প্রথম মাসের বেতন নিজের পকেট থেকেই দিত অভিযুক্ত। এমনই ঘটনার জেরে সৌম্যব্রত পাল নামে এক ব্যক্তি সুজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়। এরপরই গ্রেফতার করা হয় ওই জালিয়াতকে।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...