Saturday, June 27, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতেও উত্তরবঙ্গ নিয়ে বিজেপিকে বিঁধল তৃণমূল

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতেও তৃণমূল কংগ্রেস পৃথক উত্তরবঙ্গের ইস্যু তুলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করল। এদিনের কর্মসূচিতে বারবার উঠে এসেছে বিজেপির পৃথক উত্তরবঙ্গ গঠনের দাবি। সদ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত নিশীথ প্রামানিক ও জন বার্লারও সমালোচনা করে তৃণমূল কংগ্রেস।

পেট্রোল-ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহারে অবস্থান বিক্ষোভ করলেন রবীন্দ্রনাথ, পার্থপ্রতিম, উদয়নরা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এদিকে শহরের ব্রাহ্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। অন্যদিকে দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৷ উপস্থিত ছিলেন উদয়ন গুহ৷ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির আলাদা উত্তরবঙ্গের দাবি নিয়ে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ও নিশীথ প্রামানিককে কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথ পার্থপ্রতিম উদয়নরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...