Tuesday, April 14, 2026

করোনার জের : জগন্নাথ দর্শন হবে, রথযাত্রা নয়

Date:

Share post:

রাত পোহালেই রথযাত্রা (rath jatra) উৎসব। কিন্তু করোনা সংক্রমনের (Karuna pandemic) জেরে এবারও হচ্ছে না রথযাত্রা। করোনা স্তব্ধ করে দিয়েছে রথের চাকা। শুধুমাত্র জগন্নাথদেবের দর্শনই করতে পারবেন ভক্তরা। সংক্রমণ রুখতে মালদার ইসকন মন্দির (Maldah ISKCON) কর্তৃপক্ষ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তবে গুণ্ডিচা মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়েছে পুরোনো প্রথাতেই। রবিবার সেই মন্দির স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি এবার রথের পরিবর্তে প্রাইভেট গাড়ি করেই জগন্নাথ দেবকে শহর পরিক্রমা করানো হবে। শহরের নেতাজি মোড় থেকে মন্দির থেকে জগন্নাথ দেবকে শহরের রামকৃষ্ণ পল্লীর মন্দিরে নিয়ে যাওয়া হবে। ৯ দিন এখানেই তিনি থাকবেন। যে গাড়িতে করে জগন্নাথ দেবকে আনা হবে সে গাড়িটি পরিস্কার করার পাশাপাশি গোটা গাড়িকে স্যানিটাইজ করা হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এবারও বন্ধ থাকবে রথযাত্রা। ভক্তরা মন্দিরে এসে জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। তবে কাউকে মন্দিরে বেশিক্ষণ থাকতে দেওয়া হবে না। দেবদর্শন করেই প্রত্যেককে চলে যেতে হবে। গত বছরের মতো এবারও প্রসাদ বিতরণের কোনও ব্যবস্থা নেই। মন্দিরে আসা ভক্তদের প্রত্যেককে স্যানিটাইজ করা হবে। প্রত্যেকের মুখে থাকতে হবে মাস্ক। আজ তেমনটাই শোনা গিয়েছে মন্দির কর্তৃপক্ষের কাছে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...