Wednesday, June 24, 2026

দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ইংল‍্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল

Date:

Share post:

দ্বিতীয় টি-২০( T-20l) ম‍্যাচে ইংল‍্যান্ডকে ( England )হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারতীয় দল( india team)। এদিনের ম‍্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৮ রানে জয় পায় হরমনপ্রীত কৌরের দল। অসাধারণ বোলিং এর সুবাদে সিরিজে সমতায় ফিরল ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন শেফালি বর্মা। ৩৮ বলে ৪৮ রান করেন তিনি। ২০ রান করেন স্মৃতি মন্দনা। ৩১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২৪ রান করেন দীপ্তি শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের লড়াই চালান বিয়েমন্ট। ৫৯ রান করেন তিনি। ভারতের হয়ে দুটি উইকেট পুনম যাদব। একটি করে উইকেট নেন অরুন্ধুতী রেড্ডি এবং দীপ্তি শর্মা।

আরও পড়ুন:জুনিয়র উইম্বলডন চ‍্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা রাজ্যপাল জগদীপ ধনকড়ের

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...