Wednesday, June 24, 2026

দল ভাঙলেন রজনীকান্ত, বললেন, “রাজনীতিতে নামার পরিকল্পনা নেই”

Date:

Share post:

নিজের দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ (Rajini Makkal Mandram) ভেঙে দিলেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। রজনী মক্কল মন্দ্রম দলের সদস্যদের সঙ্গে শেষবার বৈঠক করেন রজনীকান্ত। এরপর ৭০ বছর বয়সী সুপারস্টার সাংবাদিক বৈঠক করে জানান,“আমার ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই।” তিনি জানিয়েছেন রাজনৈতিক কার্যকলাপের জন্য ২০১৮ সালে তৈরি হওয়া রজনী মক্কল মন্দ্রম বদলে হয়ে যাবে রজনীকান্ত রাসিগর নরপানি মন্দ্রম, যা আসলে রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম।

দলের কর্মীরা আপাতত তাঁর ফ্যানক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছিল, এই রজনী মাক্কাল মান্দ্রামের মাধ্যমেই ভবিষ্যতে রাজনীতির ময়দানে নামবেন রজনীকান্ত। ২০২০-র ৩১ ডিসেম্বরে নতুন দল ঘোষণা হওয়ার কথা থাকলেও হঠাৎই ‘থালাইভা’ জানান, তিনি রাজনীতিতে নামছেন না। তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২১-এ কমল হাসান জোটের হাত বাড়িয়ে ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে সে জোটেই যেতে পারেননি রজনীকান্ত। আপাতত ভবিষ্যতেও রাজনীতির কোনও পরিকল্পনাও নেই।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই দক্ষিণী সুপারস্টারের সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছা ছিল৷ কিন্তু আসা হয়নি। তিনি জানিয়েছেন, কোনও কাজই অর্ধেক ভাবে তিনি করতে পারবেন না৷ এবারও সেই অর্ধেক কাজ করলেন না তিনি। বরং পুরোপুরিই রাজনীতিতে না থাকার সিদ্ধান্ত নিলেন।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...