Wednesday, June 24, 2026

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে জয়েন্টের ফল প্রকাশের নির্দেশ

Date:

Share post:

১৭ জুলাই শনিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নিতে চলেছে। তার আগেই পরীক্ষা নেওয়ার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে বোর্ড। জানা যাচ্ছে, মঙ্গলবার এই বিষয় নিয়ে বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকে করবে। সূত্রের খবর, পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে যাতে দ্রুত ফল প্রকাশ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ উচ্চশিক্ষ দফতর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দিয়েছে। সে ক্ষেত্রে অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন-আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন

সূত্রের খবর, ১১, ১২ সেপ্টেম্বরের মধ্যে অন্তত দুটি পর্যায়ে অনলাইন কাউন্সেলিং শেষ করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শীঘ্রই শুরু করতে তৎপর রাজ্য সরকার। সে কারণেই এবার প্রস্তুতি নেওয়ার নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। সেপ্টেম্বরের ১৫ তারিখের পর থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু করতে চায় রাজ্য সরকার। গত সপ্তাহে উচ্চশিক্ষা দফতরের সচিব বৈঠক করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আধিকারিকদের সঙ্গে বলেই সূত্রের খবর। সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...